রেফ্রিজারেটরের কার্যনীতি ব্যাখ্যা করো।
উত্তর: রেফ্রিজারেটর মূলত একটি তাপ ইঞ্জিন যা বিপরীতমুখীভাবে কাজ করে। এর মূলনীতি হলো যান্ত্রিক শক্তির সাহায্যে নিম্ন তাপমাত্রার বস্তু (রেফ্রিজারেটরের ভেতর) থেকে তাপ শোষণ করে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ (বাইরের পরিবেশে) বর্জন করা। রেফ্রিজারেটরের কার্যনির্বাহক বস্তু বা রেফ্রিজারেন্ট একটি আবদ্ধ চক্রাকার পথে আবর্তিত হয়। এটি বাষ্পীভবন কয়েলে নিম্ন চাপে বাষ্পীভূত হওয়ার সময় ভেতরের খাবার থেকে তাপ গ্রহণ করে এবং কম্প্রেসারের সাহায্যে সংকুচিত হয়ে কনডেনসারে সেই তাপ পরিবেশে ছেড়ে দেয়।
HSC Physics 2nd Paper Chapter 1: তাপগতিবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 1: তাপগতিবিদ্যা · সৃজনশীল
রেফ্রিজারেটরের কার্যনীতি ব্যাখ্যা করো।
উত্তর

