শান্টের রোধ শূন্য বা অসীম হয় কিনা? ব্যাখ্যা করো।
উত্তর: অধিক পরিমাণ প্রবাহ গিয়ে যাতে গ্যালভানোমিটার বা সূক্ষ্ম ও সুবেদী বৈদ্যুতিক যন্ত্রকে নষ্ট করতে না পারে তার জন্য যন্ত্রের সাথে সমান্তরালে স্বল্প মানের যে রোধ যুক্ত করা হয় তাই শান্ট। শান্টের প্রধান কাজ হলো গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ হ্রাস করে একে অতি বিদ্যুৎপ্রবাহজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করা। শান্টকে বর্তনীতে সমান্তরালে সংযোগ দেওয়া হয় যাতে অতিরিক্ত প্রবাহ শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। এখন শান্টের রোধ শূন্য হলে সম্পূর্ণ প্রবাহই শান্টের ভিতর দিয়ে প্রবাহিত হবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎই প্রবাহিত হবে না। অন্যদিকে শান্টের রোধ অসীম হলে সম্পূর্ণ প্রবাহই গ্যালভানো মিটারের মধ্যদিয়ে প্রবাহিত হবে ফলে শান্ট ব্যবহারের উদ্দেশ্য ব্যাহত হবে। তাই শান্টের রোধের মান শূন্য বা অসীম হয় না।
HSC Physics 2nd Paper Chapter 1: তাপগতিবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 1: তাপগতিবিদ্যা · সৃজনশীল
শান্টের রোধ শূন্য বা অসীম হয় কিনা? ব্যাখ্যা করো।
উত্তর

