বৃত্তাকার পথে বাঁক পার হওয়ার সময় সাইকেল আরোহী হেলে যায় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: বৃত্তাকার পথে বাঁক পার হওয়ার সময় সাইকেল আরোহী সাইকেলসহ তার শরীরকে বাঁকা পথের কেন্দ্রের দিকে হেলিয়ে রাখে। কারণ: বাঁকা বা বৃত্তাকার পথে মোড় ঘুরাবার সময় একটি কেন্দ্রমুখী এবং অনুভূমিক বলের প্রয়োজন হয়। আরোহী যদি সোজা থাকে, তাহলে সাইকেলসহ তার ওজন নিচের দিকে ক্রিয়ারত। আর রাস্তার প্রতিক্রিয়া বলের অভিমুখ উপর দিকে। এ দুটি বলের প্রত্যেকের অনুভূমিক উপাংশ শূন্য। এ দুটি বল উপরিউক্ত কেন্দ্রমুখী বল যোগান দিতে পারে না। তাই, প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্যই আরোহীকে রাস্তার বাঁকে হেলে থাকতে হয়।
HSC Physics 1st Paper Chapter 4: নিউটনীয় বলবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 4: নিউটনীয় বলবিদ্যা · সৃজনশীল
বৃত্তাকার পথে বাঁক পার হওয়ার সময় সাইকেল আরোহী হেলে যায় কেন? ব্যাখ্যা করো।
উত্তর

