তারের সম্প্রসারণে বিভবশক্তি সঞ্চিত হয়-ব্যাখ্যা করো।
উত্তর: আমরা জানি, প্রত্যেক বস্তুতে স্থিতিস্থাপক বল নিহিত থাকে। ফলে তারকে প্রসারিত করতে গেলে তারের স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে বল প্রয়োগ করতে হয়। আবার বল প্রয়োগের ফলে বস্তুর সরণ হলে কাজ সংঘটিত হয়। সুতরাং একটি তারকে দৈর্ঘ্য বরাবর সংকুচিত বা প্রসারিত করতে কাজ সংঘটিত হয়। এই কাজ বিভবশক্তি হিসেবে তারে সঞ্চিত হয় এবং পরবর্তিতে তার আগের অবস্থায় ফিরে যাওয়ার সময় সঞ্চিত বিভবশক্তি কাজ হিসেবে ফেরত পাওয়া যায়।
HSC Physics 1st Paper Chapter 7 : পদার্থের গাঠনিক ধর্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 7 : পদার্থের গাঠনিক ধর্ম · সৃজনশীল
তারের সম্প্রসারণে বিভবশক্তি সঞ্চিত হয়-ব্যাখ্যা করো।
উত্তর
