ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পরকে প্রশমিত করে না- ব্যাখ্যা করো।
উত্তর: যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করে, তাকে বলে ক্রিয়া এবং দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর উপর প্রযুক্ত বলকে বলে প্রতিক্রিয়া। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময় দুটি ভিন্ন বস্তুর - উপর ক্রিয়া করে। প্রতিক্রিয়া বলটি ততক্ষণই থাকবে, যতক্ষণ পর্যন্ত ক্রিয়া বলটি থাকবে। ক্রিয়া থেমে গেলে প্রতিক্রিয়াও থেমে যাবে। অর্থাৎ, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পরকে প্রশমিত করে না।
HSC Physics 1st Paper Chapter 4: নিউটনীয় বলবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 4: নিউটনীয় বলবিদ্যা · সৃজনশীল
ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পরকে প্রশমিত করে না- ব্যাখ্যা করো।
উত্তর

