ঘূর্ণন অক্ষের সাপেক্ষে একটি বৈদ্যুতিক পাখার সকল বিন্দুতে কৌণিক বেগ সমান হয় কেন?
উত্তর: ঘূর্ণায়মান দৃঢ় বস্তুর অভ্যন্তরীণ কণাগুলোর মধ্যবর্তী আপেক্ষিক অবস্থান সময়ের সাথে পরিবর্তিত হয় না। তাই কোনো নির্দিষ্ট কণার একটি পূর্ণ ঘূর্ণন শেষে অন্য কণাগুলোর সাপেক্ষে অবস্থান একই থাকে। অতএব, ঐ সময়ের জন্য কণাগুলোও পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। যখন একটি দৃঢ় বস্তু ঘোরে তখন এর প্রত্যেকটি কণা সমান সময়ে সমান কৌণিক দূরত্ব অতিক্রম করে। তাই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে একটি বৈদ্যুতিক পাখার সকল বিন্দুর কৌণিক বেগ সমান হয়।
HSC Physics 1st Paper Chapter 8 : পর্যাবৃত্ত গতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 8 : পর্যাবৃত্ত গতি · সৃজনশীল
ঘূর্ণন অক্ষের সাপেক্ষে একটি বৈদ্যুতিক পাখার সকল বিন্দুতে কৌণিক বেগ সমান হয় কেন?
উত্তর