কিছু দিন ব্যবহারের পর রবারের বেল্ট কেন ঢিলে হয়ে যায়? ব্যাখ্যা করো।
উত্তর: রাবারের বেল্ট বেশিদিন ব্যবহার করলে ঢিলা হয়ে যাওয়ার কারণ রাবারের স্থিতিস্থাপকতার ক্লান্তি। আমরা জানি, বল প্রয়োগ করলে বস্তুর বিকৃতি ঘটে এবং বল অপসারণ করলে স্থিতিস্থাপকতার জন্য বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে। তবে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর পীড়ন ক্রমাগত হ্রাস-বৃদ্ধি বা অনেকদিন ধরে প্রয়োগ করলে এর স্থিতিস্থাপকতা হ্রাস পায় ফলে বল অপসারণের পরেও পূর্বের অবস্থা ফিরে যায় না। এ ঘটনাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলা হয়। বেল্টের উপর অনেকদিন ধরে ক্রমাগত পীড়নের হ্রাস-বৃদ্ধির কারণে রাবারের বেল্ট বেশিদিন ব্যবহার করলে ঢিলা হয়ে যায়।
HSC Physics 1st Paper Chapter 8 : পর্যাবৃত্ত গতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 8 : পর্যাবৃত্ত গতি · সৃজনশীল
কিছু দিন ব্যবহারের পর রবারের বেল্ট কেন ঢিলে হয়ে যায়? ব্যাখ্যা করো।
উত্তর