কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলে তাতে কমপক্ষে একটি ত্বরণ থাকে। ব্যাখ্যা করো।
উত্তর: কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলে তার বেগের মানের পরিবর্তনের জন্য একটি স্পর্শীয় ত্বরণ কাজ করে। আবার, বেগের দিকের পরিবর্তনের জন্য কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে। এখন বৃত্তীয় পথে কোনো বস্তুর বেগের মান অপরিবর্তিত রাখা সম্ভব হলেও দিক অপরিবর্তিত রাখা সম্ভব নয়। তাই কেন্দ্রমুখী ত্বরণ সর্বদা থাকবে। তাই বৃত্তাকার পথে ঘুরলে কোনো বস্তুতে কমপক্ষে একটি ত্বরণ থাকে।
HSC Physics 1st Paper Chapter 4: নিউটনীয় বলবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 4: নিউটনীয় বলবিদ্যা · সৃজনশীল
কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলে তাতে কমপক্ষে একটি ত্বরণ থাকে। ব্যাখ্যা করো।
উত্তর

