প্রান্তিক বেগ প্রাপ্তির জন্য দায়ী বল কোনটি?
ক. প্রবতা বল
খ. ওজন বল
গ. সান্দ্র বল
ঘ. সংরক্ষণশীল বল
উত্তর: সান্দ্র বল
ব্যাখ্যা: সঠিক উত্তর : (গ) সান্দ্র বল তথ্য: কোনো সান্দ্র মাধ্যমের ভেতর দিয়ে পতনশীল বস্তুর বেগ বৃদ্ধির সাথে সাথে এর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী সান্দ্র বল বৃদ্ধি পেতে থাকে। একপর্যায়ে ঊর্ধ্বমুখী সান্দ্র বল ও প্লবতার সমষ্টি বস্তুর নিম্নমুখী ওজনের সমান হয়। ফলে বস্তুর ওপর ক্রিয়াশীল নিট বল শূন্য হয় এবং বস্তুটি একটি ধ্রুব বেগে বা প্রান্তিক বেগে নিচে পড়তে থাকে। সুতরাং, প্রান্তিক বেগ অর্জনের জন্য মূলত সান্দ্র বলই দায়ী।
HSC Physics 1st Paper Chapter 7 : পদার্থের গাঠনিক ধর্ম MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 7 : পদার্থের গাঠনিক ধর্ম · MCQ
