উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির গৃহীত সিদ্ধান্ত ব্যবসায়িক নৈতিকতারই বহিঃপ্রকাশ'- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির গৃহীত সিদ্ধান্ত ব্যবসায়িক নৈতিকতারই বহিঃপ্রকাশ।" উক্তিটি যথার্থ। ব্যবসায় নৈতিকতা বলতে ব্যবসা পরিচালনার সময় সততা, ন্যায়নীতি ও সামাজিক দায়িত্ব মেনে চলাকে বোঝায়। অর্থাৎ ক্রেতা, কর্মচারী ও সমাজের সঙ্গে সৎ ও ন্যায্য আচরণ করে ব্যবসা করা এবং প্রতারণা বা অনৈতিক কাজ থেকে বিরত থাকাই ব্যবসায় নৈতিকতা'। উদ্দীপকে কুমিল্লা সদরে অবস্থিত 'সাত্তার ট্রেন্ডিং' বিভিন্ন অঞ্চল হতে শীত বস্ত্র ক্রয় করে শীতকালে বিক্রয়ের জন্য গুদামজাত করে রাখে। ব্যবসায়িক নৈতিকতার কথা চিন্তা করে সামান্য পরিমাণ মুনাফা রেখেই তিনি উক্ত পণ্য বিক্রয় করেন। এতে একদিকে যেমন ক্রেতারা সন্তুষ্ট হচ্ছে অন্যদিকে তেমনি স্থানীয় বাজারে তার ব্যবসায়িক সুনামও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে তিনি পণ্যের অতিরিক্ত মূল্য নির্ধারণ করেন না এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করেন; যা ব্যবসায়ের নৈতিকতার বহিঃপ্রকাশ। একজন ব্যবসায়ী যদি গরমকালে শীতের পোশাক কম দামে কিনে গুদামজাত করে রাখে এবং শীতকালে সেগুলো ন্যায্য ও সামান্য মুনাফায় বিক্রি করে, তবে এটি তার ব্যবসায়িক নৈতিকতার পরিচয় দেয়। কারণ তিনি কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা করেন না এবং ভোক্তাদের প্রয়োজনের সময় ন্যায্য দামে পণ্য সরবরাহ করেন। এতে একদিকে ভোক্তা উপকৃত হয়, অন্যদিকে ব্যবসায়ীর সততা ও সামাজিক দায়িত্ববোধ প্রকাশ পায়।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির গৃহীত সিদ্ধান্ত ব্যবসায়িক নৈতিকতারই…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর