গম ক্রয়ের মাধ্যমে "সান ফ্লাওয়ার মিলস" কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? ব্যাখ্যা করো।
উত্তর: গম ক্রয়ের মাধ্যমে 'সান ফ্লাওয়ার মিলস' স্বত্বগত উপযোগ সৃষ্টি করছে। পণ্য ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। এভাবে পণ্য ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। 'সান ফ্লাওয়ার মিলস' আটা, ময়দা, সুজি তৈরি করে স্থানীয় বাজারে বিক্রয় করে। উৎপাদনের জন্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত গম ক্রয় করতে হয়। ক্রয়ের ফলে গমের মালিকানা সরবরাহকারীর নিকট হতে 'সান ফ্লাওয়ার মিলস'-এর নিকট হস্তান্তরিত হয়, যা স্বত্বগত উপযোগ সৃষ্টির বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, গম ক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি স্বত্বগত উপযোগ সৃষ্টি করছে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
গম ক্রয়ের মাধ্যমে "সান ফ্লাওয়ার মিলস" কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? …
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর