উদ্দীপকে বিপণনের কোন কাজ সংঘঠিত হয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিপণনের পর্যায়িতকরণ কাজটি সংঘঠিত হয়েছে। নির্ধারিত মানদন্ড অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ বিপণনের অন্যতম একটি কাজ। পণ্যের বিক্রয় ও মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্যায়িতকরণ করা হয়। এটি মূলত প্রমিতকরণের বাস্তব রূপ। উদ্দীপকে জনাব অরিন সিলেটের শ্রীমঙ্গল থেকে চা পাতা সংগ্রহ করে ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম ও ১০০০ গ্রাম করে প্যাকেট করে বিভিন্ন দেশে রপ্তানী করেন। এখানে দেখা যাচ্ছে, তিনি চা সংগ্রহ করার পর তা বিভিন্ন গ্রেডে বিভক্ত করেন অর্থাৎ তিনি একটি মানদন্ড অনুযায়ী তা বিভিন্ন ভাগে ভাগ করেন, যা বিপণনের পর্যায়িতকরণের সাথে সাদৃশ্য রয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
উদ্দীপকে বিপণনের কোন কাজ সংঘঠিত হয়েছে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর