উদ্দীপকে ফেসবুকের মাধ্যমে চা পাতার গুণাগুণ তুলে ধরা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কতটুকু যুক্তিযুক্ত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক্ষে ফেসবুকের মাধ্যমে চা পাতার গুণাগুণ তুলে ধরা বিজ্ঞাপন কাজের অর্ন্তভুক্ত; যা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখে। নির্দিষ্ট উদ্যোক্ত কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। উদ্দীপকে জনাব অরিন সিলেটের শ্রীমঙ্গল থেকে চা পাতা সংগ্রহ করে ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম ও ১০০০ গ্রাম করে প্যাকেট করে বিভিন্ন দেশে রপ্তানী করেন। তিনি ফেসবুক এর মাধ্যমে চা পাতার গুণাগুণ তুলে ধরেন। এতে চাহিদা বৃদ্ধি পায়। 'উক্ত ফেসবুকে পণ্যের তথ্য প্রদান একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা, যা বিজ্ঞাপন হিসেবে বিবেচিত। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। একইভাবে ফেসবুকে বিজ্ঞাপন কার্যক্রম গ্রহণ করার ফলে ক্রেতারা পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। ফলে ক্রেতা উক্ত পণ্য ক্রয় করে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখে। তাই বলা যায়, ফেসবুকের মাধ্যমে চা পাতার গুণাগুণ তুলে ধরার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখছে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
উদ্দীপকে ফেসবুকের মাধ্যমে চা পাতার গুণাগুণ তুলে ধরা অর্থনৈতিক ও সাম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর