উদ্দীপকে কবির প্রথম পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কবির প্রথম পর্যায়ে বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেন। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপলাভ করে। উদ্দীপকে কবির একজন সৎ জেলে। তিনি পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ ও চাঁদপুরের ইলিশ আলাদা আলাদা করে সাজিয়ে রাখেন। এছাড়াও তিনি উক্ত ইলিশ মাছকে বড়, মধ্যম ও ছোট সাইজে ভাগ করে বাজারে সরবরাহ করেন। উক্ত বিভাজনকৃত কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে কবির প্রথম পর্যায়ে বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেন।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
উদ্দীপকে কবির প্রথম পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করে? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর