“প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়" – ব্যাখ্যা কর।
উত্তর: পণ্যের ওজন, আকার, রং ও গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকেই প্রমিতকরণ বলে। বিপণন প্রক্রিয়ার সম্পাদিত কার্যাবলির মধ্যে পণ্যের মান নির্ধারণ বা প্রমিতকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পণ্যের মান নির্ধারণ বিপণন কার্যাবলিকে দারুণভাবে প্রভাবিত করে। উক্ত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। অর্থাৎ প্রমিতকরণে মান নির্ধারণের ওপর ভিত্তি করে পর্যায়িতকরণ করা হয়। তাই বলা হয়, প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
“প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়" – ব্যাখ্যা কর।
উত্তর