'পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে'- ব্যাখ্যা করো।
উত্তর: যে পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। পরিবহন হলো বিপণনের পণ্য স্থানান্তর সংক্রান্ত কাজ। এর মাধ্যমে পণ্যসামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। এর ফলে পণ্যের বাজার স্থানীয় থেকে আঞ্চলিক, আঞ্চলিক থেকে জাতীয় এবং জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃতি লাভ করে। যেমন- পরিবহনের মাধ্যমে রাজশাহীর আম ঢাকায় বসে ভোক্তারা খেতে পারছে। আমাদের দেশের চিংড়ি মাছও আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
'পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে'- ব্যাখ্যা করো।
উত্তর