জনাব হাফিজ কারওয়ান বাজারে টমেটো বিক্রয়ের ক্ষেত্রে বিপণনের কোন কাজের সাহায্য নিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: হাফিজ সাহেব কারওয়ান বাজারে টমেটো বিক্রয়ের ক্ষেত্রে বিপণনের পর্যায়িতকরণ কাজের সাহায্য নিয়েছেন। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্নভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণের মাধ্যমে একই গুণাগুণ বা বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যকে পৃথক পৃথক শ্রেণিতে ভাগ করা হয়। উদ্দীপকে হাফিজ সাহেব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজস্ব ১০ বিঘা জমিতে টমেটো উৎপাদন করেন। তিনি উক্ত টমেটো কাঁচা ও পাকা এই দুই ভাগে ভাগ করে বিক্রি করেন। পণ্যকে এরূপ আলাদা আলাদা ভাগ করে বিক্রয় করা বিপণনের পর্যায়িতকরণ কাজের অন্তর্গত। তাই বলা যায়, হাফিজ সাহেব টমেটো বিক্রির মাধ্যমে বিপণনের পর্যায়িতকরণের কাজটি সম্পাদন করেন।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
জনাব হাফিজ কারওয়ান বাজারে টমেটো বিক্রয়ের ক্ষেত্রে বিপণনের কোন কাজের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর