সুপার স্টোরে টমেটো বিক্রয়ের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ কতটুকু যৌক্তিক? বিপণনের কাজের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সুপার স্টোরে টমেটো বিক্রয়ের জন্য গৃহীত মোড়কিকরণের পদক্ষেপটি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী। পণ্যকে নষ্ট হওয়া বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে বিশেষ বস্তু বা আবরণ দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা হয় তাকে মোড়কিকরণ বলে। সঠিক মোড়কিকরণের ফলে পণ্যের মান অক্ষুণ্ণ থাকে এবং ক্রয়-বিক্রয় কাজ সহজ হয়। উদ্দীপকের হাফিজ সাহেব নিজস্ব জমিতে টমেটো উৎপাদন করে ঢাকার কারওয়ান বাজারসহ বিভিন্ন অভিজাত এলাকার শপিং সেন্টারগুলোতেও বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি কারওয়ান বাজারে টমেটো আলাদা আলাদা ভাগ করে বিক্রি করলেও সুপার স্টোরে ফয়েল পেপারের আবরণে আবদ্ধ করে বিক্রয় করেন। অর্থাৎ সুপার স্টোরে বিক্রয়ের সময় টমেটোকে তিনি মোড়কিকরণের ব্যবস্থা করেন। এতে টমেটোর মান যেমন অটুট থাকে তেমনি এর অধিক মূল্যও পেয়ে থাকেন। এভাবে বিক্রির ফলে হাফিজ সাহেব সহজেই ব্যবসায়িক সাফল্য ও সুখ্যাতি অর্জন করেন। সুতরাং বলা যায়, হাফিজ সাহেব কর্তৃক সুপার স্টোরের জন্য গৃহীত সিদ্ধান্তটি তার ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক হয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
সুপার স্টোরে টমেটো বিক্রয়ের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ কতটুকু যৌক্তিক? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর