জনাব সোহাগের এভাবে পণ্য উপস্থাপন বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সোহাগের এভাবে পণ্য উপস্থাপন বিপণনের মোড়কিকরণ কাজের অন্তর্ভুক্ত। মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পণ্যের গায়ে লাগানোর কাজকে মোড়কিকরণ বলে। গুণগত মান রক্ষা, পরিবহন ও পণ্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে মোড়কিকরণের গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে জনাব সোহাগ সাভারের একটি স্বনামধন্য গরুর খামারের মালিক। তিনি নিম্ন এলাকা ও আশেপাশে বড় বড় মিষ্টির দোকান ও বাসায় তরল দুধ বিক্রি করেন। কিন্তু বর্ষার মৌসুমে রাস্তায় পানি জমাতে তাকে ভোগান্তিতে পড়তে হয়। তাই তিনি পণ্যকে ক্রেতাদের নিকট সহজে বহনযোগ্য ও আকর্ষণীয় করে তোলার জন্য পলি ব্যাগের মোড়ক উপস্থাপন করেন। এখানে তিনি পণ্যের বাহ্যিক আবরণকে ডিজাইনপূর্বক তা পণ্যের গায়ে লাগিয়ে ক্রেতাদের নিকট উপস্থাপন করেন। উক্ত কাজটি বিপণনের মোড়কিকরণকে নির্দেশ করে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
জনাব সোহাগের এভাবে পণ্য উপস্থাপন বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর