লুকাস ট্রেডার্স লি.-এর প্রাথমিক কাজটি বিপণনের কোন কার্যের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: লুকাস ট্রেডার্স লি. এর প্রাথমিক কাজটি বিপণনের ক্রয় ও বিক্রয় কার্যের অন্তর্ভুক্ত। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণকে ক্রয় বলে এবং মালিকানা হস্তান্তরকে বিক্রয় বলে। বিপণনকারী প্রথমে উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে এবং তার মধ্যে বিভিন্ন ধরনের উপযোগ বৃদ্ধি করে বিক্রয়ের ব্যবস্থা করে। উদ্দীপকে লুকাস ট্রেডার্স লি. বিদেশ থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি করে দেশীয় বাজারে সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটি বিদেশ থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী অর্থের বিনিময়ে আমদানি করে পণ্যের মালিকানা গ্রহণ করে যা ক্রয় কার্যের অন্তর্ভুক্ত। আবার উক্ত পণ্য তারা দেশীয় বাজারে সরবরাহ করে যা বিক্রয় হিসেবে গণ্য। অর্থাৎ লুকাস ট্রেডার্স প্রাথমিক পর্যায়ে বিপণনের বিনিময় কার্য তথা ক্রয় ও বিক্রয় কার্য সম্পাদন করে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
লুকাস ট্রেডার্স লি.-এর প্রাথমিক কাজটি বিপণনের কোন কার্যের অন্তর্ভুক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর