ক্রেতাদের শতভাগ সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিপণনের যে কাজটি সম্পাদন করে থাকে' তা কতখানি যথার্থ বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
উত্তর: প্রতিষ্ঠানটি পরবর্তীতে বিপণনের বিক্রয়োত্তর সেবা কাজটি সম্পাদন করে। ক্রেতাদের শতভাগ সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে উক্ত কাজটি যৌক্তিক বলে আমি মনে করি। পণ্য বিক্রয়ের পর গ্রাহককে যে ধরনের সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে। ওয়ারেন্টি, গ্যারান্টি, বিক্রয়ের পর পণ্যের তথ্য প্রদান, সম্পদ সংস্থাপন ইত্যাদি কাজগুলো বিক্রয়োত্তর সেবা হিসেবে বিবেচিত। উদ্দীপকে লুকাস ট্রেডার্স লি. বিদেশ থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি করে দেশীয় বাজারে সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটি তাদের আমদানিকৃত টেলিভিশন, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের ক্রেতাদেরকে পরিবহন সুবিধা, সংস্থাপন সুবিধা ও দুই বছরের ওয়ারেন্টি সুবিধা দিয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি পণ্য বিক্রয়ের পর ওয়ারেন্টি, পণ্য ক্রেতার স্থানে পৌঁছে দেয় ও তা সংস্থাপনের ব্যবস্থা করে। এ সকল সেবা তারা বিক্রয়ের পরবর্তীতে প্রদান করে যা বিক্রয়োত্তর সেবা হিসেবে বিবেচিত। এ ধরনের সেবার ফলে প্রতিষ্ঠানটি ক্রেতাদের শতভাগ সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়। ক্রেতা সন্তুষ্টি বিধানের এবং বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয়। বিক্রয়োত্তর সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। মূলত ইলেকট্রনিক্স দ্রব্য এবং শিল্প পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রদান অত্যন্ত জরুরি। উদ্দীপকের পণ্যগুলো ইলেক্ট্রনিক্স পণ্য। এ সকল পণ্য ক্রেতারা দীর্ঘ সময়ে ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করে। তাই এ ধরনের পণ্যের প্রতি ক্রেতারা পণ্যের স্থায়িত্বকে গুরুত্ব দেয়। এমতাবস্থায় উদ্দীপকের প্রদত্ত সেবার ফলে তারা পণ্যটি দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা পায় এবং পণ্য ক্রয়ে আগ্রহী হয়ে ওঠে। তাই আমার মতে, বিক্রয়োত্তর বিভিন্ন ধরনের সেবা প্রদানের ফলেই প্রতিষ্ঠানটি ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে। অতএব তাদের কার্যক্রমটি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
ক্রেতাদের শতভাগ সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিপণনের যে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর