পণ্যের মান এবং আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেবে জনাব শফিক কী ধরনের সুবিধা পেয়ে থাকেন? বিশ্লেষণ কর।
উত্তর: পণ্যের মান এবং আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেবে জনাব শফিক অধিক মুনাফা অর্জনের সুবিধা পেয়ে থাকেন। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণের মাধ্যমে একই ধরনের পণ্য একাধিক সাইজ, আকার, মূল্য ও পরিমাণে ব্যবহার করা সম্ভব হয়। উক্ত কাজের মাধ্যমে ক্রেতা সন্তুষ্টির পাশাপাশি অধিক মুনাফা অর্জন সম্ভব। উদ্দীপকে শফিক সন্ধ্যা বাজারে মৌসুমি পণ্যের পাইকারি ব্যবসায় করেন। তিনি আম, কাঁঠাল, লিচু, তরমুজ, আলু, টমেটো ইত্যাদি উৎপাদনকারীর নিকট থেকে একসাথে বেশি পরিমাণ কিনে এনে বাজারে বিক্রয় করেন। এসব পণ্য তিনি কিনে আনার সাথে সাথেই বিক্রয় করেন না, প্রতিটি পণ্যকেই তিনি, আলাদা আলাদা মান এবং আকারের ভিত্তিতে ভাগ করেন। এতে তার বিক্রয় অত্যন্ত সুশৃঙ্খল হয়। এখানে দেখা যাচ্ছে, তার গৃহীত কার্যক্রমটি হচ্ছে পর্যায়িতকরণ। পর্যায়িতকরণের মাধ্যমে বিপণনকারী একই ধরনের পণ্যকে পূর্বনির্ধারিত মানদণ্ড অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে তাতে বৈচিত্র্যতা সৃষ্টি করেন। ফলে ক্রেতারা তাদের সামর্থ্য অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও পর্যায়িতকরণ কার্যক্রম অনুসরণের মাধ্যমে তার পণ্যকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করেন এবং বিভক্ত পণ্যগুলো আলাদা আলাদাভাবে ভোক্তার নিকট বিক্রয় করেন। এর ফলে একদিকে ক্রেতারা সহজে তার প্রত্যাশিত পণ্য ক্রয় করতে পেরে সন্তুষ্ট হয়। অপরদিকে ব্যবসায়ী হিসেবে শফিক অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হন।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
পণ্যের মান এবং আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেবে জনাব শফিক কী ধর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর