জনাব আজমাইন প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আজমাইন প্রাথমিক পর্যায়ে বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেন। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণের মাধ্যমে একই ধরনের পণ্য একাধিক সাইজ, আকার, মূল্য ও পরিমাণে ব্যবহার করা সম্ভব হয়। যা বিপণনকারীকে অতিরিক্ত আয় বৃদ্ধি করতে সহায়তা করে। উদ্দীপকে জনাব আজমাইন চাঁদপুরের একজন ইলিশ মাছ ব্যবসায়ী। তিনি ইলিশ মাছকে বড়, মাঝারি ও ছোট-এ তিনটি ক্যাটাগরিতে ভাগ করে তিন ধরনের মূল্যে সরবরাহ করে থাকেন। এখানে দেখা যাচ্ছে, তিনি মাছ বিপণন করার পূর্বে মাছের আকার অনুযায়ী বিভিন্ন মানদণ্ড তৈরি করেন এবং উক্ত মানদণ্ড অনুযায়ী সেগুলোকে ছোট, মাঝারি এবং বড় সাইজে তিনটি শ্রেণিতে বিভক্ত করেন যা পর্যায়িতকরণের সাথে সম্পৃক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
জনাব আজমাইন প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর