বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো বিক্রয়'- ব্যাখ্যা কর।
উত্তর: বিপণনে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা স্বত্ব হস্তান্তরিত হয়।যে প্রক্রিয়ার মাধ্যমে অর্থের বিনিময়ে অন্যের মালিকানা একজনের নিকট হতে অন্যজনের নিকট হস্তান্তরিত হয় তাকে মালিকানা হস্তান্তর বলে। মালিকানা হস্তান্তরের কাজটি দুই ভাবে সংঘটিত হয়। এদের একটি হল ক্রয় এবং অন্যটি হল বিক্রয়ের মাধ্যমে। মালিকানা হস্তান্তর সংক্রান্ত ক্রয় কাজের সাথে বিপণন প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও বিক্রয় কাজের সাথে বিপণন সরাসরি জড়িত থাকে। বিক্রয়কার্য সম্পাদনের জন্য ভোক্তার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পন্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান ইত্যাদি কাজগুলো একজন বিপণনকারী সম্পাদন করে। তাই বলা হয়, বিক্রয় বিপণনেরর সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো বিক্রয়'- ব্যাখ্যা কর।
উত্তর