গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা কর ।
উত্তর: পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাত করণ বলে। গুদামজাত করণ হলো পণ্য বন্টন প্রণালী। গুদামজাত করণ উৎপাদন সময় ও ব্যবহারের সময়ের মধ্যে সংযোগ স্থাপন করে। নির্দিষ্ট ঋতুতে বা সময়ে যে সকল পণ্য উৎপাদিত হয় তা উৎপাদনের মৌসুমী ভাবে নিঃশেষ হয়ে যায় না, তাই মৌসুমের প্রয়োজন অতিরিক্ত উৎপাদিত বা সংগৃহীত পণ্য সামগ্রী ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের প্রয়োজন পড়ে। অর্থাৎ পণ্যের উৎপাদন সময় এবং ভোগ সময়ের মধ্যে সময়গত প্রতিবন্ধকতার সৃষ্টি হয় গুদামজাতকরণের মাধ্যমে এর প্রতিবন্ধকতা দূর করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা যায়।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা কর ।
উত্তর