উদ্দীপকে জনাব নিমাই মাছ বিক্রয়ের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব নিমাই মাছ বিক্রয়ের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে বিপণনয়ের ক্রয় ও পরিবহন কার্যাবলী সম্পাদন করেন। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণকে ক্রয় বলে। সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজে বিক্রয় করা যায়। আবার পরিবহন হচ্ছে এমন একটি বিপণন কাজ যার মাধ্যমে সর্বোত্তম উপায়ে যাত্রী সাধারণ ও পণ্য এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা হয়। উদ্দীপকে জনাব নিমাই একজন মাছ ব্যবসায়ী যশোর নিউমার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠান বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জাতের মাছ সংগ্রহ করে তিনি বিক্রয় করেন। এছাড়া ইলিশ মৌসুমে তিনি চট্টগ্রাম ও বরিশাল থেকে ইলিশ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে বাগেরহাট ও সাতক্ষীরা বিভিন্ন অঞ্চল থেকে মাছ সংগ্রহ করার মাধ্যমে তার মালিকানা গ্রহণ করেন। যা বিপণনের ক্রয় কাজের অন্তর্ভুক্ত। আবার উক্ত পণ্য ক্রয় করার পর তিনি তার যশোরের নিউমার্কেটে স্থানান্তর করেন।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
উদ্দীপকে জনাব নিমাই মাছ বিক্রয়ের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে বিপণনে…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর