'ভাই ভাই গ্রুপ'-এর নেওয়া পণ্য সংরক্ষণের পদক্ষেপের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: ভাই ভাই গ্রুপ এর নেওয়া পণ্য সংরক্ষণের পদক্ষেপের গুরুত্ব নিচে মূল্যয়ন করা হলোঃ পণ্য সংরক্ষণের জন্য গুদামজাতকরণ করতে হয়। উৎপাদন এবং বিক্রি করার মধ্যবর্তী সময়ে পণ্যের গুণগত মান বজায় রাখতে সেগুলো বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ করা হলে তাকে গুদামজাতকরণ বলে।এ ব্যবস্থার ফলে ভোক্তারা মৌসুমি পণ্য সারা বছর ভোগ করতে পারেন। উদ্দীপকের ভাই ভাই গ্রুপ রাজশাহী থেকে আম সংগ্রহ করে নান্দনিক মোড়কের মাধ্যমে বাজারে বিক্রি করে।সারাবছর গ্রাহকের চাহিদা পূরণ ও পণ্যের সম্ভাব্য ক্ষতি এড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি পণ্য সংরক্ষণের উদ্যেগ গ্রহণ করে। পণ্য সংরক্ষণের এমন উদ্যেগ নিঃসন্দেহে ইতিবাচক সিদ্ধান্ত। কারণ পণ্য উৎপাদনের সাথে সাথেই সব পণ্য বিক্রি হয়না।তাছাড়া জুস তৈরির জন্য কাঁচামাল হিসেবে আমটাও সবসময় পাওয়া যায় না। তাই সারাবছরব্যাপী উৎপাদনও সম্ভব না।বছরের একটি নির্দিষ্ট সময়ে পণ্য উৎপাদন করা হয়।কিন্তু উৎপাদনকৃত এই পণ্য যদি সংরক্ষণ করা না হয় তাহলে সারাবছর ধরে ভোক্তাদের নিকট সরবরাহ করা সম্ভব না।তাই সারাবছর ধরে ভোক্তাদের নিকট সরবরাহ করার জন্য এবং পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ভাই ভাই গ্রুপ এর নেওয়া পণ্য সংরক্ষণের পদক্ষেপ একটি যৌক্তিক ফলপ্রসূ সিদ্ধান্ত এবং যার গুরুত্ব অপরিসীম।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
'ভাই ভাই গ্রুপ'-এর নেওয়া পণ্য সংরক্ষণের পদক্ষেপের গুরুত্ব মূল্যায়…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর