পছন্দের শাড়ি নির্বাচনের সুবিধার জন্য সম্পাদিত বিপণন কাজের যৌক্তিকতায় বিশ্লেষণ কর।
উত্তর: পছন্দের শাড়ি নির্বাচনের সুবিধার জন্য সম্পাদিত বিপণন কার্যটি হল প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। পণ্যের ওজন, আকার, রং ও গুনাগুন ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকে প্রমিতকরন বলে। অন্যদিকে প্রতিষ্ঠিত মান অনুযায়ী পণ্যদ্রব্য পৃথকীকরণ বা শ্রেণিবদ্ধকরণই হলো পর্যায়িতকরণ। বিপণন প্রক্রিয়া সম্পাদিত কার্যাবলীর মধ্যে পণ্যের মান নির্ধারণ বা প্রমিতকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পণ্যের মান নির্ধারণ বিবরণ কার্যাবলীকে দারুন ভাবে প্রভাবিত করে। যেকোনো পণ্য দ্রব্যের ওজন, আকার, রং ও বর্ণ, স্থায়িত্ব ইত্যাদি বৈশিষ্ট্য প্রমিতকরণের অন্তর্ভুক্ত। আর পণ্য কে নির্দিষ্ট মান অনুযায়ী ছোট, বড়, মাঝারি ও বিভিন্ন সাইজের ভিত্তিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এর মাধ্যমে গ্রাহকেরা পূর্ব নির্ধারিত মান অনুযায়ী তাদের পছন্দ অনুযায়ী পন্যটি খুব সহজেই পেয়ে থাকে। উদ্দীপকে দেখা যায় "শাড়ি কর্নার" খুলনার নিউ মার্কেটের একটি নামকরা শাড়ির দোকান। এর প্রতিষ্ঠানটি ঢাকা থেকে বিভিন্ন ধরনের জামদানি, বেনারসি ও সিল্ক শাড়ি শোরুমে নিয়ে আসে। প্রতিষ্ঠানটি বিভিন্ন শাড়ির প্রকৃতি, গুণগত মান, ডিজাইন, মূল্য প্রকৃতি বেঁধে পৃথক পৃথক রেখে শাড়িগুলো সজ্জিত করে। এতে করে গ্রাহকরা সহজেই বাজেটের মধ্যে পছন্দের শাড়িটি নির্বাচন করতে পারে। এখানে তার প্রথমে শাড়ি গুলোর মান নির্ধারণ করেন যা প্রমিতকরণের অন্তর্ভুক্ত, পরবর্তীতে শাড়িগুলোকে পৃথক পৃথকভাবে ভাগ করেন যা পর্যায়িতকরণের অন্তর্ভুক্ত। আর এ দুটি কার্যক্রম সম্পন্ন করার ফলে ক্রেতারা তার পছন্দ অনুযায়ী তার সাধ্যমত সঠিক পণ্যটি ক্রয় করতে পারে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
পছন্দের শাড়ি নির্বাচনের সুবিধার জন্য সম্পাদিত বিপণন কাজের যৌক্তিকত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর