"পণ্যের মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ একই সূত্রে গাথা"- বিষয়টি বুঝিয়ে লেখ।
উত্তর: পণ্যের মান নির্ধারণ ও শ্রেণী বদ্ধকরণ একই সূত্রে গাথা উক্তিটি যথার্থ। প্রমিতিকরণ বা মানদণ্ড নির্ধারণ বলতে বিভিন্ন দ্রব্যের মৌলিক মানের সীমা নির্ধারণ কে বোঝায়। অন্যদিকে প্রতিষ্ঠিত মান অনুযায়ী পর্ণদ্রব্য পৃথকীকরণ বা শ্রেণিবদ্ধকরণ হলো পর্যায়িতকরণ। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের যে গুণগত মান নির্দিষ্ট করা হয় তার আলোকেই পরবর্তীতে পণ্যের পর্যায়িকরণ করা হয়। এক্ষেত্রে পণ্যের মান যদি পূর্ব নির্ধারিত না থাকে তাহলে কোন অবস্থাতেই পণ্যের শ্রেণীবিভাগ করা সম্ভব হবে না। কারণ মানে হলো শ্রেণীবিভাগের ভিত্তি। তাই বলা যায় পণ্যের মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ একই সূত্রে গাথা।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
"পণ্যের মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ একই সূত্রে গাথা"- বিষয়টি বুঝিয়ে লেখ।
উত্তর