উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণন এর কোন কাজের কথা বলা হয়েছে।
উত্তর: উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের বিজ্ঞাপনের কাজটি বলা হয়েছে। সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময় পণ্য, সেবা বা ধারণার নৈব্যক্তিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে। উদ্ভাবিত নতুন পণ্যের প্রচলন এর ক্ষেত্রে বিজ্ঞাপন সহায়তা করে। বিজ্ঞাপনের মাধ্যমে নতুন পণ্যের গুণগতমান ও উপযোগিতা প্রচার করে ভোক্তা সাধারণ কে উপুক্তপূর্ণ ক্রয় ও ব্যবহারে উৎসাহিত করা হয়। এর ফলে নতুন পন্যের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। বর্তমানে কোন নতুন পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করা ও পণ্য ক্রয় প্ররোচিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর মাধ্যম হিসেবে বিজ্ঞাপনকে বিবেচনা করা হয়। উদ্দীপকে দেখা যায়, মোহনা ইলেকট্রনিক্স লি. জাপান থেকে উন্নত মানের ওয়াশিং মেশিন আমদানি করে। উক্ত পন্য বিক্রয় এর উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের মাধ্যমে তথ্য প্রচার করে। কিন্তু প্রাথমিক পর্যায়ে সাড়া পাওয়া যায়নি। এখানে তারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেন। তাই বলা যায় উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি প্রাথমিক পর্যায়ে বিপণনের বিজ্ঞাপন কাজটি সম্পন্ন করেছেন।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণন এর কোন কাজের কথা বলা হয়েছে।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর