ভোক্তার পছন্দ অনুযায়ী পণ্য পেতে উদ্দীপকে যে কাজটি করা হয়েছে তার যথার্থ বিশ্লেষণ কর।
উত্তর: ভোক্তার পছন্দ অনুযায়ী উদ্দীপকে পর্যায়িতিকরণ কাজটি করা হয়েছে। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে বিভক্ত করাকে পর্যায়িতকরণ বলে। প্রমিতকরণের যে মান নির্ধারিত হয় তার ভিত্তিতে পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাই হচ্ছে পর্যায়িতকরণ। এর মাধ্যমে ছোট, বড় ও মাঝারি বিভিন্ন সাইজ, মূল্য ও পরিমান ব্যবহারকারীকে তার পছন্দ অনুযায়ী পণ্যটি পেতে সহায়তা করে। উদ্দীপকে দেখা যায় জনাব ইমরান একটি কোল্ড স্টোরেজের মালিক। উক্ত কোল্ডস্টোরেজে বিভিন্ন এলাকায় আলু চাষিরা আলু সংরক্ষণ করেন। উক্ত আলু প্রকৃতিরও বৈশিষ্ট্য অনুযায়ী বাছাই করে সংরক্ষণ করা হয়। এর ফলে ক্রেতারা যেমন তাদের প্রয়োজন ও পছন্দ অনুসারে আলু ক্রয় করতে পারে, তেমনি আলু চাষী ও ব্যবসায়ীরাও উপযুক্ত মূল্য পেয়ে থাকে। এখানে তিনি আলু বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করে থাকেন। যা বিপণনের পর্যায়ে তো করনের অন্তর্গত।এর ফলে ভোক্তারা খুব সহজে তার পছন্দ অনুযায়ী বিভিন্ন সাইজের আলু সংরক্ষণ করতে পারবেন। যা তাদের প্রতিষ্ঠানের ভোক্তা সন্তুষ্টি অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
ভোক্তার পছন্দ অনুযায়ী পণ্য পেতে উদ্দীপকে যে কাজটি করা হয়েছে তার য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর