উদ্দীপকে মিষ্টান্ন নীতিনের প্রথম কার্যক্রমটি বিপণনের কোন কাজের সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিষ্টান্ন নীতির প্রথম কার্যক্রমটি বিপণনের ক্রয় কাজের সাথে সম্পর্কযুক্ত। ভোক্তাদের প্রয়োজন ও অভাবে সন্তুষ্টির বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের লক্ষ্যের সম্পাদিত সকল কার্যাবলী কে বিপণন কার্যাবলী বলে। ক্রয় হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে ক্রেতা পণ্যের মালিকানা গ্রহণ করে। ক্রয় হলো বিপণন তথা ব্যবসা-বাণিজ্যের প্রধান কাজ। ক্রয়ের মাধ্যমে কোন ব্যক্তি বা ব্যবসায়ী পণ্যের উপর অধিকার লাভ করে। এর মাধ্যমে পণ্যের মালিকানা বা সত্বগত উপযোগ সৃষ্টি হয়। এজন্য ক্রেতা বিক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। অর্থ ব্যতীত ক্রেতা পণ্য ক্রয় করতে পারেনা। তাই ক্রয় হলো অর্থের বিনিময়ে পণ্যগ্রহণ। এরূপ গ্রহণের ফলে নির্দিষ্ট পণ্য বা সেবার উপর ক্রেতার অধিকার প্রতিষ্ঠা হয়। উদ্দীপকে দেখা যায়, মিষ্টান্ন নীতিন "ফ্রুট লুপ ফ্যাক্টরির" স্বত্বাধিকারী। তিনি বাগান থেকে ন্যায্য মূল্যে উন্নত মানের আম সংগ্রহ করেন। তিনি উক্ত আমের মাধ্যমে স্বাস্থ্যকর জুস তৈরি করেন। এখানে তিনি যে পদ্ধতিতে আম সংগ্রহ করেন সেটি হলো ক্রয় পদ্ধতি । তাই বলা যায়, উদ্দীপকে মিষ্টান্ন নীতিনের প্রথম কার্যক্রমটি ক্রয় কাজের সাথে সম্পর্কযুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
উদ্দীপকে মিষ্টান্ন নীতিনের প্রথম কার্যক্রমটি বিপণনের কোন কাজের সাথে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর