"বিক্রয় বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ"- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: "বিক্রয় বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ"- উক্তিটি যথার্থ। ভোক্তার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যক্রমকে বিক্রয় বলা হয়। মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ যেকোনো প্রতিষ্ঠানের জন্য বিক্রয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারণ উৎপাদিত পণ্য অথবা সংগ্রহীত পণ্য বিক্রয়ের মধ্য দিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে অর্জন করা হয়। আবার সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসায়িক উদ্দেশ্য সাধন করতে পারে, যা বিক্রয়ের নামান্তর। বিপণনের যত ধরনের কাজ সম্পাদন করা হয়, তার মূল উদ্দেশ্য হলো পণ্য অথবা সেনা ভোক্তাদের নিকট বিক্রয় করে তাদের সন্তুষ্টি অর্জন করা। উদ্দীপকে দেখা যায়, মিষ্টান্ন নীতিন "ফ্রুট লুপ ফ্যাক্টরির" স্বত্বাধিকারী। তিনি বাগান থেকে ন্যায্য মূল্যে উন্নত মানের আম সংগ্রহ করেন। তিনি উক্ত আমের মাধ্যমে স্বাস্থ্যকর জুস তৈরি করেন। নিজস্ব বিক্রয় কর্মীর মাধ্যমে ম্যাংগো জুস উচ্চমূল্য শহরের শপিং স্টোর গুলোতে বিক্রি করেন। তার সুস্বাদু ম্যাংগো জুস খেলে ক্রেতাদের খুব পছন্দ। ফলে মিষ্টান্ন নীতিন এর ব্যবসায় দিন দিন বাড়ছে। এখানে তারা তাদের পণ্যটি ক্রেতাদের নিকট বিক্রয় করার মাধ্যমে তাদের পণ্যটি ক্রেতাদেরকে হস্তান্তর করতে পারছে। বিক্রয়ের মাধ্যম ছাড়া পণ্যটিক্রেতার নিকট পৌঁছাতো না। আর বিক্রয় ব্যতীত তারা তাদের প্রতিষ্ঠানের ব্যবসায়িক উদ্দেশ্যে অর্জন করতে পারত না।তাই বলা যায়- বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হল বিক্রয়।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
"বিক্রয় বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ"- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর