সংগ্রহীত লিচুর বিক্রয় পূর্ববর্তী কাজ করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: সংগ্রহীত লিচুর বিক্রয় পূর্ববর্তী কাজটি হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। সর্বোচ্চ ক্রেতাভ্যালু সৃষ্টির জন্য উক্ত কাজটি করা যৌক্তিক। ক্রেতার পছন্দ-অপছন্দ বিবেচনায় পণ্যকে শ্রেণীবদ্ধ করার মানদন্ড নির্ধারণ করাকে প্রমিতকরন বলে। উক্ত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরনের মাধ্যমে একই পণ্য একাধিক সাইজ, আকার,মূল্য ও পরিমাণে ব্যবহার করা সম্ভব। পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ হলো বিপণনের এমন একটি কাজ যার মাধ্যমে প্রতিষ্ঠিত মান অনুযায়ী পণ্যগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যার মাধ্যমে ক্রেতাদের মাঝে সাড়া জাগানো হয়, বিক্রয় কাজ সহজ হয়। এতে ক্রেতা সন্তুষ্টি অর্জনের পাশাপাশি ব্যবসায় সম্প্রসারিত হয়। উদ্দীপকের শিমুল ও পলাশ লিচু ব্যবসায়ের সাথে জড়িত। পলাশ সংগ্রহকৃত লিচুগুলোর আকার, আকৃতি ও গুনাগুন বিবেচনা করে ছোট, বড়, মাঝারি, কাঁচা ও পাকা শ্রেণীতে বিভক্ত করে এগুলো বিক্রয় কাজ করেন। এখানে পলাশের আকার, আকৃতি ও গুনাগুন বিবেচনা করা প্রমিতকরণের অন্তর্গত। অন্যদিকে পণ্য বিক্রয় করার পূর্বে সেই পণ্যের আকার আকৃতি ছোট, মাঝারি, বড়, কাঁচা ও পাকা শ্রেণীতে বিভক্ত করা পর্যায়িতকরণের সাথে সম্পৃক্ত। তাই বলা যায়, বিক্রয় পূর্ববর্তী কাজগুলো হচ্ছে পর্যায়িতকরণ ও প্রমিতকরণ। এর মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা লাভ করা সম্ভব।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
সংগ্রহীত লিচুর বিক্রয় পূর্ববর্তী কাজ করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর