"মদিনা বেকারি" সাফল্যের পেছনে পর্যায়িতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে"- তুমি কি এ ব্যাপারে একমত? বিশ্লেষণ কর।
উত্তর: "মদিনা বেকারির সাফল্যের পিছনে পর্যায়িতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে"- সাথে আমি একমত। কোন পণ্যের গ্রেট নির্ধারণের জন্য প্রতিষ্ঠিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বা পণ্যের শ্রেণীবদ্ধকরণ বলে। বিক্রয় কাজ সম্পাদনের পূর্বেই পর্যায়িতকরন করা হলে বিক্রয় কাজ সহজ ও দ্রুত হয়। তাছাড়া এর ফলে পণ্যের বাজার সম্প্রসারিত হয়। বিভিন্ন শ্রেণীর ক্রেতাদের পছন্দ অপছন্দ এবং প্রয়োজন এর জায়গা গুলিতে পার্থক্য দেখা যায়। এ সকল পার্থকের আলোকে পণ্যের শ্রেণীবিভাগ তথা পর্যায়িতকরণ করা হলে তার নির্দিষ্ট ক্রেতাদের মাঝে সারা জগতে সক্ষম হয়। উদ্দীপকে "মদিনা বেকারি" দেশের বিভিন্ন এলাকা থেকে ময়দা, চিনি, দুধ, ডিম ও অন্যান্য বেকারি পণ্য উৎপাদনের সামগ্রি সংগ্রহ করে। তা থেকে কেক, পাউরুটি, বিস্কুট ও অন্যান্য পণ্য তৈরি করে। অতঃপর শহরের বিভিন্ন দোকানে এসব পণ্য সামগ্রী সরবরাহ করে। ফোনের গুণগত মান উন্নত হওয়ায় তাদের বেকারি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। ক্রেতাদের আগ্রহের কথা বিবেচনা করে তারা বেশি মিষ্টি, সাধারণ মিষ্টি ও কম মিষ্টি সম্পন্ন পাউরুটি ও বিস্কুট তৈরি ও সরবরাহ করছে। বর্তমানে তাদের সাফল্য আকাশ ছোঁয়া। পর্যায়তিকরণ এর মাধ্যমে বিক্রয় আজকে সহজ করে তোলা হয়। কোন পন্যের বাজার সম্প্রসারণ এর ভূমিকা অনস্বিকার্য।সঠিক ও বাস্তবসম্মত পর্যায়েতকরণ করা হলে উক্ত পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে বাজারে ক্রেতাদের মাঝে সাড়া পড়ে যায়। বিপনের সকল কাজের মূল উদ্দেশ্য হলো ক্রেতা সন্তুষ্টি অর্জন করা। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পর্যায়িতকরণ এর মাধ্যমে পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে ক্রেতারা তাদের পছন্দমত কাঙ্খিত পণ্যটি ক্রয় করতে পারে। ফলে তাদের সন্তুষ্টি অর্জিত হয় যা কোন প্রতিষ্ঠানের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, বিপণনের গুরুত্বপূর্ণ কাজগুলোর অন্যতম একটি হলো পর্যায়িতকরণ। এর মাধ্যমে ব্যবসায়িক সফলতার জন্য অনুকূল অবস্থা সৃষ্টি করা যায়।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
"মদিনা বেকারি" সাফল্যের পেছনে পর্যায়িতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর