জুস তৈরির কারখানা স্থাপনে মিঠুন সাহার সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক বলে তুমি মনে কর?
উত্তর: জুস তৈরির কারখানা স্থাপনে মিঠুন সাহার সিদ্ধান্ত যৌক্তিক বলে আমি মনে করি। পণ্যের বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণ করলে একদিকে যেমন ঝুঁকি হ্রাস পায় তেমনি পণ্যের উৎপাদন ও ভোগ-ব্যবহার বৃদ্ধি পেয়ে মানুষের জীবনযাত্রার মানও উন্নত হয়। তাছাড়া একটি নির্দিষ্ট পণ্যের একাধিক ব্যবহার নিশ্চিত করতে পারলে অপচয় হ্রাস পায়, সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয় এবং সেই সাথে ব্যবসায়িক সফলতাও ত্বরান্বিত হয়। উদ্দীপকের মিঠুন সাহা উৎপাদন মৌসুমে রাজশাহী হতে আম সংগ্রহ করে মজুত করেন। কিন্তু নানান সীমাবদ্ধতার কারণে এসব আমের একটি বিরাট অংশ পচে নষ্ট হয়ে যায়। এতে তিনি আর্থিকভাবে লোকসানের সম্মুখীন হন। এরূপ লোকসান কমাতে এক পর্যায়ে তিনি একটি আমের জুস তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এরূপ সিদ্ধান্তের ফলে অধিক পরিমাণে আমের পচে যাওয়া রোধ হবে। কেননা তিনি মজুদকৃত আম জুস তৈরির জন্য অত্যাধুনিক উপায়ে প্রক্রিয়াজাত করে রাখবেন। তাছাড়া জুস তৈরির জন্য প্রচুর পরিমাণে আমের প্রয়োজন হবে বিধায় তাকে দীর্ঘ সময় ধরে আম মজুদ করে রাখতে হবে না। সুতরাং বলা যায়, মিঠুন সাহার জুস তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্তের ফলে আমের পচন রোধের পাশাপাশি ভোেগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, মুনাফা অর্জন এবং জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। এসব দৃষ্টিকোণ থেকে মিঠুন সাহার জুস তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত সঠিক ও যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
জুস তৈরির কারখানা স্থাপনে মিঠুন সাহার সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক বলে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর