শেয়ারFacebookWhatsApp

জনাব কবির কারওয়ান বাজারে টমেটো বিক্রয়ের ক্ষেত্রে বিপণনের কোন কাজের সাহায্য নিয়েছেন? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব কবির কারওয়ান বাজারে টমেটো বিক্রয়ের ক্ষেত্রে বিপণনের পর্যায়িতকরণের সাহায্য নিয়েছেন। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভকরে। প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়। এটি এক ধরনের শারীরিক কাজ। উদ্দীপকে জনাব কবির ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে নিজস্ব ১০ বিঘা জমিতে টমেটো উৎপাদন করেন। অতঃপর তিনি উক্ত টমেটো কাঁচা ও পাকা এই দুই ভাগে ভাগ করে ঢাকার কারওয়ান বাজারে বিক্রয় করেন। উক্ত বিভাজিত কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব কবির কারওয়ান বাজারে টমেটো বিক্রয়ের ক্ষেত্রে বিপণনের পর্যায়িতকরণের সাহায্য নিয়েছেন।

HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল

জনাব কবির কারওয়ান বাজারে টমেটো বিক্রয়ের ক্ষেত্রে বিপণনের কোন কাজের …

উদ্দীপক

জনাব কবির ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে নিজস্ব ১০ বিঘা জমিতে টমেটো উৎপাদন করেন। তিনি উক্ত টমেটো কাঁচা ও পাকা এই দুই ভাগে ভাগ করে ঢাকার কারওয়ান বাজারে বিক্রয় করেন। তাছাড়া ফয়েল পেপারের আবরণে আবদ্ধ করে ঢাকার বিভিন্ন সুপার স্টোরে অধিক মূল্যে টমেটো বিক্রয় করেন। এভাবে অল্প সময়ে তিনি সফলতা অর্জন করেন।

উত্তর

ক্রেতা বা ভোক্তাদের রুচি, পছন্দ, অভ্যাস, প্রয়োজন ও চাহিদা সম্পর্কিত তথ্যকে বাজার তথ্য বলে।

উত্তর

পণ্য, সেবা বা ধারণা বিক্রয়ের পর ক্রেতাকে যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের যুগে অনেক প্রতিষ্ঠান বিক্রয়ের পর ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। যেমন: পণ্য ব্যবহারের নিয়ম, পণ্য বাসায় পৌছে দেওয়া, পণ্য স্থাপন করে দেওয়া, নষ্ট হয়ে গেলে পরিবর্তন বা মেরামত করে দেওয়া ইত্যাদি কার্য বিক্রয়োত্তর সেবা হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে যে বিপণনকারী যত বেশি বিক্রয়োত্তর সেবা প্রদান করে তার প্রতি গ্রাহকদের তত বেশি আস্থা ও দুর্বলতা তৈরি হয়। ফলে বিক্রয়ের পরিমাণও বেশি হয়।

উত্তর

জনাব কবির কারওয়ান বাজারে টমেটো বিক্রয়ের ক্ষেত্রে বিপণনের পর্যায়িতকরণের সাহায্য নিয়েছেন। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভকরে। প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়। এটি এক ধরনের শারীরিক কাজ। উদ্দীপকে জনাব কবির ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে নিজস্ব ১০ বিঘা জমিতে টমেটো উৎপাদন করেন। অতঃপর তিনি উক্ত টমেটো কাঁচা ও পাকা এই দুই ভাগে ভাগ করে ঢাকার কারওয়ান বাজারে বিক্রয় করেন। উক্ত বিভাজিত কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব কবির কারওয়ান বাজারে টমেটো বিক্রয়ের ক্ষেত্রে বিপণনের পর্যায়িতকরণের সাহায্য নিয়েছেন।

উত্তর

সুপার স্টোরে টমেটো বিক্রয়ের ক্ষেত্রে গৃহীত বিপণনের মোড়কিকরণ কাজটি সম্পূর্ণ যৌক্তিক। পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা করা ও আকর্ষণীয়ভাবে গ্রাহকের নিকট উপস্থাপনের জন্য পণ্যকে মোড়ক দিয়ে সাজানোকে মোড়কিকরণ বলে। গুণগতমান সংরক্ষণ, পরিবহন ও ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করার ক্ষেত্রে মোড়কিকরণ গুরুত্বপূর্ণ। এছাড়া ক্রেতাকে তথ্য প্রদান ও ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কিকরণ করা হয়। উদ্দীপকে জনাব কবির ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে নিজস্ব ১০ বিঘা জমিতে টমেটো উৎপাদন করেন। অতঃপর তিনি উক্ত টমেটো কাঁচা ও পাকা এই দুই ভাগে ভাগ করে ঢাকার কারওয়ান বাজারে বিক্রয় করেন। তাছাড়া ফয়েল পেপারের আবরণে আবদ্ধ করে ঢাকার বিভিন্ন সুপার স্টোরে অধিক মূল্যে টমেটো বিক্রয় করেন। এভাবে অল্প সময়ের মধ্যে তিনি সফলতা অর্জন করেন। মোড়কিকরণ শুধু পণ্যের মানই সুরক্ষা করে না, সেই সাথে পণ্যের প্রচার কার্যক্রমও সম্পাদন করে। এর মাধ্যমে ব্র্যান্ড শনাক্তকরণ, সহজ সংরক্ষণ, ক্রেতাদের মাঝে পণ্যটির আকর্ষণ বৃদ্ধি, বিক্রয় সুবিধা অর্জন করা সম্ভব হয়। এতে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতা করে সহজেই টিকে থাকা যায়। তাই আমি মনে করি, জনাব কবিরের বিপণনের মোড়কিকরণ কাজটির মাধ্যমে সুপার স্টোরে টমেটো বিক্রয়ের গৃহীত সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
HSCMarketing 2nd PaperChapter 3 : বিপনন কার্যাবলী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরমান কারওয়ান বাজারে মৌসুমি ফলের পাইকার। তিনি আমের মৌসুমে রংপুর থেকে বেশি পরিমাণে "হাড়িভাঙ্গা" আম কিনে আনার সাথে সাথে বিক্রি না করে সেগুলোকে আকার, আকৃতি, মান ও স্থায়িত্ব বিবেচনা করে বেশি সময় ধরে বিক্রির জন্য ছোট, মাঝারি ও বড় ইত্যাদি শ্রেণিতে বিভক্ত করে সংরক্ষণ করেন। এতে পণ্যের মান ও গুণাগুণ বজায় থাকে। ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী আম কিনতে পারে, ফলে বিক্রি ও খুবই সুশৃঙ্খল হয়।

Barisal · 2017

ক
পুনঃবিক্রেতার বাজার কী?
খ
বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে জনাব আরমান আম সংরক্ষণের পূর্বে বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন?- ব্যাখ্যা করো।
ঘ
পণের মান ও আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেব জনাব আরমান কী ধরনের সুবিধা পেয়ে থাকেন? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পুনঃবিক্রেতার বাজার কী?

পুনঃবিক্রেতার বাজার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"সান ফ্লাওয়ার মিলস" বাছাইকৃত গম থেকে আটা ময়দা, সুজি তৈরি করে স্থানীয় বাজারে বিক্রয় করে। মানসম্মত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে। বর্তমান তিনি সারাদেশে তার উৎপাদিত পণ্য গুণগতমান ঠিক রেখে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের চিন্তা করেছেন।

Jessore · 2017

ক
প্রমিতকরণ কী?
খ
"পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।
গ
গম ক্রয়ের মাধ্যমে "সান ফ্লাওয়ার মিলস" কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? ব্যাখ্যা করো।
ঘ
সানফ্লাওয়ার মিলস বিপণনের কোন কাজটি অনুসরণ করলে তার পণ্যসমূহ আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবে? যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।

"পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রমিতকরণ কী?

প্রমিতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব হাফিজুর রহমানের বাড়ি দিনাজপুরে। এখানকার মাটি ও জলবায়ু লিচু চাষের জন্য উপযোগী হওয়ায় এখানে বিভিন্ন জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদিত হয়। একারণে তিনি পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমিতে নিজস্ব ব্যবস্থাপনায় ৩ বছরের নিরলস প্রচেষ্টায় একটি লিচু বাগান তৈরি করেন। এ বাগানে ২টি জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদিত হয়। এ বছর ফলন ভাল হওয়া সত্ত্বেও লিচু সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় তিনি চিন্তিত হয়ে পড়েন।

Sylhet · 2017

ক
পরিবহণ কী?
খ
'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।
গ
উল্লেখিত উদ্দীপকে সামষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে জনাব হাফিজুর রহমানের দুশ্চিন্তা কমাতে করণীয়, সুপারিশ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।

'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবহণ কী?

পরিবহণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণের মান ও আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেব জনাব আরমান কী ধরনের সুবিধা পেয়ে থউদ্দীপকে জনাব আরমান আম সংরক্ষণের পূর্বে বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন?- ব্যবিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।পুনঃবিক্রেতার বাজার কী?সানফ্লাওয়ার মিলস বিপণনের কোন কাজটি অনুসরণ করলে তার পণ্যসমূহ আকর্ষণীয়ভাবে উপস্থাপগম ক্রয়ের মাধ্যমে "সান ফ্লাওয়ার মিলস" কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? ব্যাখ্যা করো।"পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।প্রমিতকরণ কী?উদ্দীপকে জনাব হাফিজুর রহমানের দুশ্চিন্তা কমাতে করণীয়, সুপারিশ করো।উল্লেখিত উদ্দীপকে সামষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবের কথা বলা হয়েছে? ব্যাখ্য'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।পরিবহণ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।