রসমালাই তাদের উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: রসমালাই তাদের উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছে। পণ্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে। পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। পণ্য ভোগের ক্ষেত্রে আরেকটি অন্যতম বাধা হলো মালিকানায় অংশগ্রহণ। এরূপ বাধা দূর করার মাধ্যমে স্বত্বগত। উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে 'রসমালাই' দীর্ঘদিন ধরে মিষ্টি, সন্দেশ, জিলাপি ও দই ইত্যাদি তৈরি ও বাজারজাত করে আসছে। এখানে তারা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় পণ্য বিক্রয় করে। উক্ত বিক্রয় কার্যের জন্য তারা ক্রেতার নিকট থেকে অর্থ গ্রহণ করে এবং তাদের পণ্যের মালিকানা উক্ত ক্রেতাকে প্রদান করে। অর্থাৎ পণ্যের মালিকানা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রেতার নিকট হস্তান্তর হয়। এই হস্তান্তরের মাধ্যমে পণ্যের মালিকানাগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
রসমালাই তাদের উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর