উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের বিজ্ঞাপন কাজের কথা বলা হয়েছে। বিজ্ঞাপন হলো এমন একটি নৈর্ব্যক্তিক উপায় যা পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে অবহিত করে, আকৃষ্ট করে, প্রতিষ্ঠান এবং পণ্য ও সেবাসামগ্রীর ভাবমূর্তি তুলে ধরে এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। উদ্দীপকে 'আতিয়া ইলেকট্রনিক্স' জাপান থেকে উন্নতমানের ওয়াশিং মেশিন আমদানি করে। উক্ত পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের মাধ্যমে তথ্য প্রচার করে। উক্ত তথ্য প্রচার কাজটি বিপণনের বিজ্ঞাপন কাজের সাথে সামঞ্জ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের বিজ্ঞাপন কাজের কথা বলা হয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজের কথা বলা হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর