প্রতিষ্ঠানটি নতুন সিদ্ধান্ত মুনাফা বৃদ্ধিতে সহায়ক- বিশ্লেষণ কর।
উত্তর: ক্রেতা সন্তুষ্টিকে পুঁজি করে নিজেরাই পণ্য উৎপাদনের সিদ্ধান্তটি তাদের মুনাফা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আমি মনে করি। প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা তুলনা করে ভোক্তার মধ্যে যে আনন্দের অনুভূতি সৃষ্টি হয় তাকে ক্রেতা সন্তুষ্টি বলে। পূর্বে ক্রয়ের অভিজ্ঞতা ও বিপণনকারীর তথ্যের ভিত্তিতে ভোক্তার মনে প্রত্যাশা গড়ে ওঠে। প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে ভোক্তা অসন্তুষ্ট হয়, আবার কার্যকারিতা এবং প্রত্যাশা একই বা বেশি হলে ক্রেতারা সন্তুষ্ট হয়। উদ্দীপকে 'মডার্ন ইলেকট্রনিক্স' এ দেশের একটি টেলিভিশন বিক্রেতা প্রতিষ্ঠান। তারা অন্য একটি কোম্পানির সেলস এজেন্ট হিসেবে কাজ করে। তারা প্রতিটি টেলিভিশন বিক্রির সময় তিন বছরের ফ্রি সার্ভিসের সুযোগ দেয়। ফলে কোম্পানিটি ক্রেতা সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়। বর্তমানে তারা ক্রেতাদের এ সন্তুষ্টিকে পুঁজি করে নিজেরাই টেলিভিশন উৎপাদন করবেন বলে ভাবছেন। যেহেতু প্রতিষ্ঠানটির পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে, সেহেতু আমার মতে তাদের ভাবনাটি সঠিক। কেননা এর মাধ্যমে তারা অধিক মুনাফা অর্জন করতে পারবে। বিপণনের সামগ্রিক কাজ ভোক্তাকে ঘিরেই সম্পন্ন করা হয়। “ভোক্তাই রাজা” এই দর্শনের ভিত্তিতে ভোক্তার প্রয়োজন পূরণের ব্যবস্থা করা হয়। ভোক্তারা যখন তাদের প্রত্যাশিত পণ্য অর্জন করতে সক্ষম হয় তখন তাদের মাঝে সন্তুষ্টির সৃষ্টি হয়। উদ্দীপকে 'মডার্ন ইলেকট্রনিক্স' এর পণ্য বিপণনের ক্ষেত্রে ক্রেতা সন্তুষ্টি অর্জন করে এবং প্রতিষ্ঠানের সুনাম দিন দিন বৃদ্ধি পায়। এমতাবস্থায় সেলস এজেন্ট হিসেবে কাজ না করে নিজেরা পণ্য উৎপাদন করতে পারলে তারা অধিক মুনাফা অর্জনে সক্ষম হবে। তাই বলা যায়, মুনাফা বৃদ্ধির জন্য তাদের গৃহীত পদক্ষেপটি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
প্রতিষ্ঠানটি নতুন সিদ্ধান্ত মুনাফা বৃদ্ধিতে সহায়ক- বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর