মোড়ক পণ্যের মানের সুরক্ষা প্রদান করে ব্যাখ্যা কর।
উত্তর: পণ্যের উপর আবরণ সৃষ্টি করে পণ্যকে নিরাপদ রাখা, গুণগত মান রক্ষা করা, সহজে বহনযোগ্য করা এবং ক্রেতাকে আকৃষ্ট করার প্রক্রিয়াকে মোড়কিকরণ বলে। মোড়ক হচ্ছে একটি আবরণ যা দিয়ে পণ্যকে ঢেকে বা মুড়ে দেওয়া হয়। পরিবহনজনিত কারণে, নড়াচড়া করার কারণে, সময়গত কারণে পণ্য ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে হয়ে যেতে পারে, এর স্বাদ, গন্ধ বিনষ্ট হতে পারে। সর্বোপরি পণ্যকে ক্রেতার নিকট আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কিকরণ করা হয়। মোড়কিকরণ উত্তম হলে ক্রেতা পণ্যকে উন্নত মানসম্পন্ন বলে ধরে নেয়। তাই বলা হয় মোড়কিকরণ পণ্য মান বৃদ্ধিতে সহায়তা করে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
মোড়ক পণ্যের মানের সুরক্ষা প্রদান করে ব্যাখ্যা কর।
উত্তর