'শাইন কসমেটিক্স লিমিটেড' এর ক্রেতা মনোযোগ আকর্ষণ এবং সফলতা অর্জনের কারণ (বিপণনের কাজের ধরন উল্লেখপূর্বক) বিশ্লেষণ কর।
উত্তর: 'শাইন কসমেটিক্স লিমিটেড'-এর ক্রেতা মনোযোগ আকর্ষণ এবং সফলতা অর্জনের কারণ হলো বিপণনের অন্যতম কাজ মোড়কিকরণ। মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পণ্যের গায়ে লাগানোর কাজকে মোড়কিকরণ বলে। ক্রেতা আকর্ষণ, গুণগত মান রক্ষা, পরিবহন ও পণ্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে মোড়কিকরণের গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে 'শাইন কসমেটিক্স লিমিটেড' একটি কসমেটিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা ক্রেতাদের মতামত অনুযায়ী ক্রিম উৎপাদন করে আকর্ষণীয় টিউবে বিক্রয় শুরু করে। ফলে অল্পদিনের মধ্যে উক্ত প্রতিষ্ঠানে ক্রেতা মনোযোগ আকর্ষণে সক্ষম হয় এবং ব্যাপক সফলতা অর্জন করে। এখানে দেখা যাচ্ছে, তাদের সফলতার মূল কারণ হচ্ছে পণ্যকে আকর্ষণীয় আবরণে আবৃত করা। উক্ত আবরণটি বিপণনের মোড়কিকরণ কাজকে নির্দেশ করে। মোড়কিকরণের মাধ্যমে পণ্যকে একটি আবরণের মাধ্যমে সংরক্ষিত রাখা হয় যা পণ্যের গুণাগুণ ঠিক রাখে। আবার ক্রেতা আকর্ষণের জন্যও পণ্যের মোড়কিকরণ করা হয়। যার ফলে ক্রেতারা পণ্যের মানের প্রতি নিশ্চয়তা পায় এবং আকর্ষণীয় প্যাকেজিং এর কারণে ক্রয়ে আগ্রহী হয়। একইভাবে উদ্দীপকের পণ্যসমূহ মানসম্মত আকর্ষণীয় টিউবে পেয়ে একদিকে ক্রেতারা সন্তুষ্ট হয়, অন্যদিকে শাইন কসমেটিক্স এর সফলতা অর্জন সম্ভব হয়।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
'শাইন কসমেটিক্স লিমিটেড' এর ক্রেতা মনোযোগ আকর্ষণ এবং সফলতা অর্জনের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর