উদ্দীপকে অন্যান্য ব্যবসায়ীগণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
উত্তর: উদ্দীপকে অন্যান্য ব্যবসায়িগণ স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন। উৎপাদন স্থান থেকে পণ্যসামগ্রী ভোক্তার কাছে পৌছানোর মাধ্যমে। পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এ কাজটি করা হয় পরিবহন ব্যবস্থার মাধ্যমে। এর ফলে একস্থান থেকে অন্যস্থানের দূরত্বের যে সমস্যা তার সমাধান হয়। উদ্দীপকে বেশ কয়েকজন ব্যবসায়ী মিশর থেকে কম মূল্যে মালটা আমদানি করেন। ফলস্বরূপ, উৎপাদন মৌসুমে মালটার দাম কমে যায়। এক্ষেত্রে ব্যবসায়িগণ পরিবহন ব্যবস্থার মাধ্যমে মিশর থেকে কমলা লেবু আমদানি করেছেন। অর্থাৎ, তারা পণ্যের স্থানগত বাধা দূর করেছেন। এর ফলে দেশের ভোক্তারা মিশরের মালটা ভোগ করতে পারছেন। অর্থাৎ অন্য দেশে উৎপাদিত পণ্য এদেশের মানুষ ভোগ করতে পারছে। এসব বৈশিষ্ট্য স্থানগত উপযোগ সৃষ্টির সাথে মিলে। তাই বলা যায়, উদ্দীপকে অন্যান্য ব্যবসায়িগণ স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
উদ্দীপকে অন্যান্য ব্যবসায়ীগণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর