পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রি ও মুনাফা সর্বোচ্চ হয়?
উত্তর: পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে বিক্রয় ও মুনাফার পরিমাণ সর্বোচ্চ হয়। একটি পণ্য বাজারে প্রবেশ থেকে শুরু করে বাজার থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়া পর্যন্ত যে সকল পর্যায় বা স্তর অতিক্রম করে তাকে পণ্যের জীবনচক্র বলে। একটি পণ্য তার জীবদ্দশায় বিভিন্ন স্তর পার করে। যেমন: সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা ও পতন স্তর। জীবনচক্রের বিভিন্ন স্তরে পণ্য বিক্রয় ও মুনাফার পরিমাণ বিভিন্ন রকম হয়ে থাকে। তন্মধ্যে পূর্ণতা স্তরে পণ্য বিক্রয় ও মুনাফা সর্বোচ্চ থাকে। উক্ত স্তরে প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক প্রতিযোগিতা মোকাবিলা করতে হয়। বিক্রয় সর্বোচ্চ হলেও একপর্যায়ে বিক্রয় প্রবৃদ্ধি থেমে যায় বা কমতে শুরু করে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রি ও মুনাফা সর্বোচ্চ হয়?
উত্তর