মি. বাবুলের কাজটি বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. বাবুলের আলু সংরক্ষণের কাজটি গুদামজাতকরণের অন্তর্ভুক্ত। এক সময়ে উৎপাদিত পণ্য অন্য সময়ে ব্যবহারের জন্য যে উপায়ে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা হয় তাকে গুদামজাতকরণ বলে। ভবিষ্যতে ভোক্তা বা ক্রেতাদের চাহিদা মেটানোর জন্য পণ্য গুদামজাতকরণ করা হয়। এর মাধ্যমে এক সময়ে উৎপাদিত পণ্য বছরের যেকোনো সময় ব্যবহার বা ভোগ করতে পারেন। উদ্দীপকের মি. বাবুল আলু উৎপাদনকালে কৃষকদের নিকট থেকে আলু সংগ্রহ করে সংরক্ষণ করেন। কৃষকরা তাদের চাহিদামতো গুদামজাতকৃত আলু বাজারে বেশি দামে বিক্রি করে। এতে বেশি মুনাফা হওয়ার সুযোগ থাকে আবার ভোক্তা বা ক্রেতারা সারাবছরই আলু ক্রয় করতে পারে। আলু পচনশীল দ্রব্য হওয়া সত্ত্বেও ক্রেতা বা ভোক্তারা বছরের যেকোনো সময় আলু কিনতে পারেন।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
মি. বাবুলের কাজটি বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর