রঞ্জন দে বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন? বুঝিয়ে লেখ।
উত্তর: রঞ্জন দে বিপণনের ক্রয়, পরিবহন, গুদামজাতকরণ এবং বিক্রয় কাজ সম্পাদন করেছেন। ক্রয় কাজের মাধ্যমে পণ্যের স্বত্বগত অধিকার অর্জন করা হয়, পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা হয় এবং বিক্রয়ের মাধ্যমে পণ্যের স্বত্বগত অধিকার হস্তান্তর করা হয়। একজন ব্যবসায়ী এসব কার্যক্রমের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করেন। উদ্দীপকের রঞ্জন দে একজন আলু ব্যবসায়ী। তিনি স্থানীয় কৃষকদের নিকট থেকে আলু সংগ্রহ করে নিজস্ব হিমাগারে সংরক্ষণ করেন। পরবর্তীতে পরিবহনের মাধ্যমে সারাদেশে বিক্রয়ের ব্যবস্থা করেন। তিনি বিপণনের এসব কার্যক্রম সম্পাদনের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করেন।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
রঞ্জন দে বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন? বুঝিয়ে লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর