শেয়ারFacebookWhatsApp

মি. অলকের কোন কাজটি সময়গত উপযোগ সৃষ্টি করেছে-ব্যাখ্যা কর।

উত্তর: মি. অলকের গুদামে পণ্য সংরক্ষণ বা গুদামজাতকরণ কাজটি সময়গত উপযোগ সৃষ্টি করেছে। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে এক সময়ের পণ্য অন্য সময় ভোগের ব্যবস্থা করে। উদ্দীপকে অলক একজন পাইকারি ব্যবসায়ী। তিনি ভোলা থেকে প্রচুর পরিমাণে শুঁটকি মাছ কিনে ঢাকায় নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। পরবর্তীতে বাজারে শুঁটকি মাছের চাহিদা বৃদ্ধি পেলে বিক্রি করেন। গুদামে পণ্য সংরক্ষণের মাধ্যমে এক সময়ে উৎপাদিত পণ্যকে অন্য সময়ে ব্যবহার করা যায়। বিপণনে এ সংরক্ষণমূলক কাজকে গুদামজাতকরণ বলে যা পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, অলকের গুদামজাতকরণ কাজটি পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে।

HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল

মি. অলকের কোন কাজটি সময়গত উপযোগ সৃষ্টি করেছে-ব্যাখ্যা কর।

উদ্দীপক

অলক একজন পাইকারি ব্যবসায়ী। তিনি ভোলা থেকে প্রচুর পরিমাণে শুঁটকি মাছ কিনে ঢাকায় নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। পরবর্তীতে বাজারে শুঁটকি মাছের চাহিদা বৃদ্ধি পেলে বিক্রি করেন। এতে প্রচুর লাভ হয়। মৎস্য পরিবহন এবং সংরক্ষণের যাবতীয় কাজ তার প্রতিষ্ঠান নিজেই সম্পাদন করে। এ সকল কাজে তিনি উচ্চ শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত ব্যক্তিবর্গকে নিয়োগ করেছেন। এর ফলে একদিকে যেমন তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অন্যদিকে তেমনি ঢাকার বাসিন্দাদের শুঁটকি মাছের চাহিদাও কিছুটা মেটাতে পারছেন।

উত্তর

পরিবহন হচ্ছে এমন একটি বিপণন কাজ যার মাধ্যমে সর্বোত্তম উপায়ে যাত্রী সাধারণ ও পণ্য একস্থান হতে অন্যস্থানে স্থানান্তর করা হয়।

উত্তর

উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌছানোর সাথে জড়িত সকল কার্যকে বিপণন কার্যাবলি বলে। বিপণন কার্যাবলি হলো একটি ধারাবাহিক বা প্রক্রিয়াভিত্তিক কাজ। এরূপ কার্যাবলির সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে : ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, মোড়কিকরণ ইত্যাদি। এর মাধ্যমে উৎপাদকের সাথে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর সম্পর্ক বা যোগসূত্র স্থাপিত হয়। তাছাড়া বিপণন কার্যাবলির মাধ্যমে একদিকে ক্রেতাদের সাথে শক্তিশালী বা জোরালো সম্পর্ক সৃষ্টি হয়, অন্যদিকে উৎপাদক বা বিপণনকারী প্রতিষ্ঠানও তাদের উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়। এসব কারণেই বিপণন কার্যাবলি এত গুরুত্বপূর্ণ।

উত্তর

মি. অলকের গুদামে পণ্য সংরক্ষণ বা গুদামজাতকরণ কাজটি সময়গত উপযোগ সৃষ্টি করেছে। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে এক সময়ের পণ্য অন্য সময় ভোগের ব্যবস্থা করে। উদ্দীপকে অলক একজন পাইকারি ব্যবসায়ী। তিনি ভোলা থেকে প্রচুর পরিমাণে শুঁটকি মাছ কিনে ঢাকায় নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। পরবর্তীতে বাজারে শুঁটকি মাছের চাহিদা বৃদ্ধি পেলে বিক্রি করেন। গুদামে পণ্য সংরক্ষণের মাধ্যমে এক সময়ে উৎপাদিত পণ্যকে অন্য সময়ে ব্যবহার করা যায়। বিপণনে এ সংরক্ষণমূলক কাজকে গুদামজাতকরণ বলে যা পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, অলকের গুদামজাতকরণ কাজটি পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে।

উত্তর

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে মি. অলকের ভূমিকা অত্যন্ত ব্যাপক। বিপণনের বিভিন্ন কাজ সম্পাদনের মাধ্যমে তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। ক্রেতা সন্তুষ্টি অর্জনের জন্য একজন বিপণনকারী যে সকল কাজ সম্পাদন করে তাকে বিপণন কার্যাবলি বলে। ক্রেতা সন্তুষ্টির জন্য বিপণনকারী ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণসহ বিভিন্ন কাজ সম্পাদন করে। এ সকল কাজের মাধ্যমে বিপণনকারী বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি করে। উদ্দীপকে অলক একজন পাইকারি ব্যাবসায়ী। তিনি ভোলা থেকে প্রচুর পরিমাণে শুঁটকি মাছ কিনে তা গুদামজাত করে সংরক্ষণ করেন। পরবর্তীতে মাছের চাহিদা বৃদ্ধি পেলে বিক্রয় করেন। এখানে তিনি ক্রয়, বিক্রয় ও গুদামজাতকরণের কাজ সম্পাদন করেন। এছাড়া মৎস্য পরিবহনের যাবতীয় কাজ তার প্রতিষ্ঠান নিজেই সম্পাদন করে। এ সকল কাজে তিনি উচ্চ শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত ব্যক্তিবর্গকে নিয়োগ করেছেন। যার মাধ্যমে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি করেন। বিপণনের কাজ অত্যন্ত বিস্তৃত। পণ্য উৎপাদনের পূর্ব থেকেই বিপণনের কাজ শুরু হয় এবং বিক্রয়ের পরেও তাদের কাজ অব্যাহত থাকে। বাজার তথ্য সংগ্রহ, ক্রয়, বিক্রয়, বিজ্ঞাপন, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ বিপণনের উল্লেখযোগ্য কাজ। এ সকল কাজের মাধ্যমে বিপণন যেমন ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, একইভাবে এ কাজগুলো সম্পাদনের জন্য বিভিন্ন জনবলের প্রয়োজন পড়ে যার মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সৃষ্টি করে। উদ্দীপকের অলকও তার কাজের মাধ্যমে ঢাকার বাসিন্দাদের শুঁটকি মাছের চাহিদা কিছুটা মেটাতে পারছেন। পাশাপাশি এ সকল কাজে উচ্চ শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত ব্যক্তিবর্গকে নিয়োগ করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন।
HSCMarketing 2nd PaperChapter 3 : বিপনন কার্যাবলী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরমান কারওয়ান বাজারে মৌসুমি ফলের পাইকার। তিনি আমের মৌসুমে রংপুর থেকে বেশি পরিমাণে "হাড়িভাঙ্গা" আম কিনে আনার সাথে সাথে বিক্রি না করে সেগুলোকে আকার, আকৃতি, মান ও স্থায়িত্ব বিবেচনা করে বেশি সময় ধরে বিক্রির জন্য ছোট, মাঝারি ও বড় ইত্যাদি শ্রেণিতে বিভক্ত করে সংরক্ষণ করেন। এতে পণ্যের মান ও গুণাগুণ বজায় থাকে। ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী আম কিনতে পারে, ফলে বিক্রি ও খুবই সুশৃঙ্খল হয়।

Barisal · 2017

ক
পুনঃবিক্রেতার বাজার কী?
খ
বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে জনাব আরমান আম সংরক্ষণের পূর্বে বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন?- ব্যাখ্যা করো।
ঘ
পণের মান ও আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেব জনাব আরমান কী ধরনের সুবিধা পেয়ে থাকেন? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পুনঃবিক্রেতার বাজার কী?

পুনঃবিক্রেতার বাজার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"সান ফ্লাওয়ার মিলস" বাছাইকৃত গম থেকে আটা ময়দা, সুজি তৈরি করে স্থানীয় বাজারে বিক্রয় করে। মানসম্মত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে। বর্তমান তিনি সারাদেশে তার উৎপাদিত পণ্য গুণগতমান ঠিক রেখে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের চিন্তা করেছেন।

Jessore · 2017

ক
প্রমিতকরণ কী?
খ
"পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।
গ
গম ক্রয়ের মাধ্যমে "সান ফ্লাওয়ার মিলস" কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? ব্যাখ্যা করো।
ঘ
সানফ্লাওয়ার মিলস বিপণনের কোন কাজটি অনুসরণ করলে তার পণ্যসমূহ আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবে? যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।

"পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রমিতকরণ কী?

প্রমিতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব হাফিজুর রহমানের বাড়ি দিনাজপুরে। এখানকার মাটি ও জলবায়ু লিচু চাষের জন্য উপযোগী হওয়ায় এখানে বিভিন্ন জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদিত হয়। একারণে তিনি পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমিতে নিজস্ব ব্যবস্থাপনায় ৩ বছরের নিরলস প্রচেষ্টায় একটি লিচু বাগান তৈরি করেন। এ বাগানে ২টি জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদিত হয়। এ বছর ফলন ভাল হওয়া সত্ত্বেও লিচু সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় তিনি চিন্তিত হয়ে পড়েন।

Sylhet · 2017

ক
পরিবহণ কী?
খ
'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।
গ
উল্লেখিত উদ্দীপকে সামষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে জনাব হাফিজুর রহমানের দুশ্চিন্তা কমাতে করণীয়, সুপারিশ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।

'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবহণ কী?

পরিবহণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণের মান ও আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেব জনাব আরমান কী ধরনের সুবিধা পেয়ে থউদ্দীপকে জনাব আরমান আম সংরক্ষণের পূর্বে বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন?- ব্যবিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।পুনঃবিক্রেতার বাজার কী?সানফ্লাওয়ার মিলস বিপণনের কোন কাজটি অনুসরণ করলে তার পণ্যসমূহ আকর্ষণীয়ভাবে উপস্থাপগম ক্রয়ের মাধ্যমে "সান ফ্লাওয়ার মিলস" কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? ব্যাখ্যা করো।"পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।প্রমিতকরণ কী?উদ্দীপকে জনাব হাফিজুর রহমানের দুশ্চিন্তা কমাতে করণীয়, সুপারিশ করো।উল্লেখিত উদ্দীপকে সামষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবের কথা বলা হয়েছে? ব্যাখ্য'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।পরিবহণ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।