কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে মি. অলকের ভূমিকা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে মি. অলকের ভূমিকা অত্যন্ত ব্যাপক। বিপণনের বিভিন্ন কাজ সম্পাদনের মাধ্যমে তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। ক্রেতা সন্তুষ্টি অর্জনের জন্য একজন বিপণনকারী যে সকল কাজ সম্পাদন করে তাকে বিপণন কার্যাবলি বলে। ক্রেতা সন্তুষ্টির জন্য বিপণনকারী ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণসহ বিভিন্ন কাজ সম্পাদন করে। এ সকল কাজের মাধ্যমে বিপণনকারী বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি করে। উদ্দীপকে অলক একজন পাইকারি ব্যাবসায়ী। তিনি ভোলা থেকে প্রচুর পরিমাণে শুঁটকি মাছ কিনে তা গুদামজাত করে সংরক্ষণ করেন। পরবর্তীতে মাছের চাহিদা বৃদ্ধি পেলে বিক্রয় করেন। এখানে তিনি ক্রয়, বিক্রয় ও গুদামজাতকরণের কাজ সম্পাদন করেন। এছাড়া মৎস্য পরিবহনের যাবতীয় কাজ তার প্রতিষ্ঠান নিজেই সম্পাদন করে। এ সকল কাজে তিনি উচ্চ শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত ব্যক্তিবর্গকে নিয়োগ করেছেন। যার মাধ্যমে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি করেন। বিপণনের কাজ অত্যন্ত বিস্তৃত। পণ্য উৎপাদনের পূর্ব থেকেই বিপণনের কাজ শুরু হয় এবং বিক্রয়ের পরেও তাদের কাজ অব্যাহত থাকে। বাজার তথ্য সংগ্রহ, ক্রয়, বিক্রয়, বিজ্ঞাপন, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ বিপণনের উল্লেখযোগ্য কাজ। এ সকল কাজের মাধ্যমে বিপণন যেমন ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, একইভাবে এ কাজগুলো সম্পাদনের জন্য বিভিন্ন জনবলের প্রয়োজন পড়ে যার মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সৃষ্টি করে। উদ্দীপকের অলকও তার কাজের মাধ্যমে ঢাকার বাসিন্দাদের শুঁটকি মাছের চাহিদা কিছুটা মেটাতে পারছেন। পাশাপাশি এ সকল কাজে উচ্চ শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত ব্যক্তিবর্গকে নিয়োগ করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে মি. অলকের ভূমিকা উদ্দীপকের আলোকে মূল্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর