জনাব মিঠুন ব্যবসায়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মিঠুন ব্যবসায়ের মাধ্যমে সময়গত এবং স্থানগত উপযোগ সৃষ্টি করছেন। যে প্রক্রিয়ার মাধ্যমে এক সময়ের উৎপাদিত পণ্য ও সেবা অন্য সময়ে ক্রেতা বা ভোক্তার অভাব পূরণ করা হয়, তাকে সময়গত উপযোগ বলে। আবার যে প্রক্রিয়ার মাধ্যমে একস্থানে উৎপাদিত পণ্য ও সেবা অন্যস্থানে অবস্থিত ক্রেতা বা ভোক্তার অভাব পূরণ করা হয়, তাকে স্থানগত উপযোগ বলে। উদ্দীপকের মিঠুন সাহা একজন আম ব্যবসায়ী। তিনি আমের মৌসুমে রাজশাহী হতে আম সংগ্রহ করেন এবং ভবিষ্যতের জন্য মজুত করেন। এরূপ মজুতকরণের মাধ্যমে তিনি আমের সময়গত উপযোগ সৃষ্টি করেন। আবার তিনি মজুতকৃত আম ঘাটতি মৌসুমে দেশের বিভিন্ন স্থানে পরিবহনের মাধ্যমে সরবরাহ করে স্থানগত উপযোগ সৃষ্টি করেন। মূলত এভাবেই তিনি আমের ব্যবসায়ে সময়গত এবং স্থানগত এ দুই ধরনের উপযোগ সৃষ্টি করে থাকেন।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
জনাব মিঠুন ব্যবসায়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর