'ভাই ভাই গ্রুপ' এর নেওয়া পণ্য সংরক্ষণ পদক্ষেপের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: 'ভাই ভাই গ্রুপ'-এর নেওয়া পণ্য সংরক্ষণ পদক্ষেপটি বিপণন কার্যক্রমে ব্যাপক অবদান রাখে। উক্ত সংরক্ষণসংক্রান্ত কাজকে গুদামজাতকরণ বলে। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। গুদামজাত পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে একসময়ের পণ্য অন্য সময় ভোগের ব্যবস্থা করে। উদ্দীপকে 'ভাই ভাই গ্রুপ' রাজশাহী থেকে আম সংগ্রহ করে নান্দনিক মোড়কের মাধ্যমে বাজারে বিক্রি করে। প্রতিষ্ঠানটি তাদের পণ্য সম্পর্কে গ্রাহককে অবহিত করার জন্য বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। সারা বছরব্যাপী গ্রাহকের চাহিদা পূরণ ও পণ্যের সম্ভাব্য ক্ষতি এড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি পণ্য সংরক্ষণের উদ্যোগ নেয়। উক্ত উদ্যোগটি বিপণনের গুদামজাতকরণ কাজকে নির্দেশ করে যা সারাবছর পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ একটি কাজ। একই ধরনের পণ্য সকল সময়ে উৎপাদন হয় না। কিন্তু পণ্যের চাহিদা সকল সময়ে বিদ্যমান থাকতে পারে। আবার সকল সময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া, কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহারে উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। এতে যেমন এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে ব্যবহার করা যায়, তেমনি সারাবছর চাহিদা অনুযায়ী সরবরাহ করা যায়। একইভাবে ভাই ভাই গ্রুপ তাদের বিক্রয়যোগ্য আম গুদামজাতকরণের মাধ্যমে এক মৌসুম থেকে অন্য মৌসুম পর্যন্ত সংরক্ষণ করে। যা একদিকে ঘাটতি মৌসুমে ক্রেতার চাহিদা পূরণ করে আবার অন্যদিকে ব্যবসায়িক সুনাম ও মুনাফা অর্জন করতে প্রতিষ্ঠানটি সক্ষম হচ্ছে। তাই বলা যায়, তাদের ব্যবসায়িক সফলতার পেছনে বিপণনের গুদামজাতকরণ কাজের ভূমিক অত্যধিক।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
'ভাই ভাই গ্রুপ' এর নেওয়া পণ্য সংরক্ষণ পদক্ষেপের গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর